সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিএনপিই জিয়া হত্যাকাণ্ডের বিচারই চায়নি: সাঈদ খোকন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে
বিএনপিই জিয়া হত্যাকাণ্ডের বিচারই চায়নি: সাঈদ খোকন

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হত্যাকাণ্ডের বিচার বিএনপিই চায়নি বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (৩১ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই অভিযোগ করেন। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গতকাল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিলো। আমরা কেউ হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কিন্তু বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর হত্যাকাণ্ডের বিচারই চায়নি।

 

তিনি আরও বলেন, বিচার হবে কোথা থেকে, যেটা হয়েছে সেটা সেনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। কিছু মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই বিচার করতে না পারা একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি’র সবচেয়ে বড় ব্যর্থতা। প্রকাশ্য আদালতে করতে না পারা খালেদা জিয়া’র রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।

সাঈদ খোকন বলেন, যদি জিয়াউর রহমান-এর হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্য আদালতে হতো বাংলাদেশের মানুষ জানতে পারতো কারা এই হত্যাকাণ্ডের সংগে জড়িত ছিলো। কেন এই হত্যাকাণ্ড ঘটেছিলো। কী ছিলো তার উদ্দেশ্য ও রহস্য। এই হত্যাকাণ্ড আজও রহস্য হয়ে রয়েছে। দেশের মানুষ জানতে চায়, কেন এই হত্যাকাণ্ডের বিচার হলো না। জনগণ আশা করে বিএনপি বিষয়টি স্পষ্ট করবে। আমি এটা বলতে চাই না বিএনপি এর সঙ্গে জড়িত ছিলো বা ছিলো না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করেছেন। ইচ্ছে করলে তিনি প্রচলিত আইনের বাইরে গিয়েও করতে পারতেন। বিচার ব্যবস্থার প্রতি তাঁর আস্থা ছিলো। তিনি যুদ্ধাপরাধীদের বিচারও প্রচলিত আইনে করেছেন। রায়ও কার্যকর করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com