সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে
বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ ক্রিকেটে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সাল এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ১০ দলের বদলে ১৪টি দল অংশ নেবে। আর ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। চ্যাম্পিয়নস ট্রফি বা মিনি ওয়ার্ল্ড কাপও আবার শুরু হচ্ছে।

মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। সেখানে মোট ৫৫টি ম্যাচ হবে।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়।

চ্যাম্পিয়নস ট্রফি শেষবার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে।

এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে আইসিসি জানিয়েছে, আয়োজক দেশ কারা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসেই হবে। তবে এটা নিশ্চিত করে বলা যায়, প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই প্রতিযোগিতার আয়োজক হিসেবে থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com