সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভারতের ‘প্রধানমন্ত্রী পদে’ মমতার পক্ষে প্রচার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে
ভারতের ‘প্রধানমন্ত্রী পদে’ মমতার পক্ষে প্রচার

ভারতের প্রধানন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচারণা শুরু হয়ে গেছে। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী-বিরোধী ‘মুখ’ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় ভার্চুয়ালবাসীদের অনেকেই। সোমবার থেকেই টুইটারে ট্রেন্ড হয়েছে, ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগ প্রচার।

আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপির মোকাবিলায় তৃণমূলনেত্রীকে তুলে ধরার পক্ষে ভার্চুয়ালজগতে প্রচার শুরু হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি বিজেপি-বিরোধী নেটিজেনরা ধীরে ধীরে সেই প্রচারে শামিল হচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব থেকে সদ্য অবসর নেয়া আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে নেটিজেনদের আরও জোরালো হয়েছে সেই প্রচার।

খবরে বলা হয়, রোববার থেকেই মমতার ছবি দিয়ে ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগে প্রচার শুরু হয়। সাবেক ক্রিকেটার তথা তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি সোমবার ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগ দিয়ে টুইটবার্তায় বলেন, ‘বাংলা আজ যা ভাবছে, ভারত কাল তা ভাববে’।

মোদী এবং অমিত শাহের মডেল ব্যর্থ হয়েছে দাবি করে মনোজ লেখেন, ‘দিদিই আমাদের নেতৃত্ব দেবেন। যে ভাবে উনি উন্নয়নের মডেল বাস্তবায়িত করে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন’।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য-সহ অনেকেই যোগ দিয়েছেন এই প্রচারে। উঠে আসছে মমতার পক্ষে নানা মন্তব্যও। কেউ লিখেছেন, ‘২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মমতাই যোগ্য’। কারও মন্তব্য, ‘ভারত বাংলার মেয়েকে চায়’। কেউ বা লিখেছেন, ‘দিদিকে এবার প্রধানমন্ত্রী চাই’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com