সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বার্সার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে চলেছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৭৬ বার পড়া হয়েছে
বার্সার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে চলেছেন মেসি!

বার্সেলোনার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে চলেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনের শেষেই বার্সার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ মেসির। তাই আলোচনা তুঙ্গে ছিলো নতুন মৌসুমে তিনি আর্জেন্টিনার কোনও ক্লাবে যোগ দিবেন।

২০২০-২১ লা লিগা মৌসুমে শেষ ম্যাচ অনুমতি সাপেক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। এ কারণে বার্সা ছেড়ে যাওয়ার আলোচনা তুঙ্গে আসে।

 

তবে তার থেকে যাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কাতালান ক্লাবের অনুরাগীরা। গত মৌসুমের শুরুতে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউয়ের সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টারের মতবিরোধ শিরোনামে এসেছিল বিশ্ব ফুটবলে। ক্লাব ছাড়তে উদ্যত মেসিকে একপ্রকার চুক্তির গেরোয় আটকে রাখা হয় বার্সেলোনায়।

পরবর্তীতে প্রেসিডেন্ট বদলের পর ক্লাবকে মেসির তিন শর্তে বেঁধে দেওয়ার ঘটনাও অনুরাগীদের অজানা নয়। আর মেসিকে যাতে রেখে দেওয়া যায় তাই মেসির দেখানো পথ ধরেই কাজ শুরু করেন নয়া প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

আসন্ন মৌসুমের জন্য স্কোয়াড পুনর্নিমাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সম্প্রতি মেসির দেশীয় সতীর্থ সার্জিও আগুয়েরোকে দলে নিয়েছে বার্সেলোনা। একাডেমি প্রোডাক্ট এরিক গার্সিয়ারও প্রত্যাবর্তন ঘটেছে গেল মঙ্গলবার।

সব দেখেশুনে আশ্বস্ত বাঁ পায়ের জাদুকর আরও দু’বছর ছোটবেলার ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। আসন্ন কোপা আমেরিকা শেষে আবারও চিরাচরিত মেরুন-নীল জার্সিতে মেসিকে দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com