সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইউরো কাপ: কোয়ার্টার ফাইনাল শুরু আজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
ইউরো কাপ: কোয়ার্টার ফাইনাল শুরু আজ

চলমান ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যেখানে শেষ আটের টিকেট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন। আজ এবং আগামীকাল হবে এই শেষ আটের লড়াই।

আজ রাত ১০টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইতালি-বেলজিয়াম এবং রাত ১টায় জার্মানির মিউনিখে স্পেন-সুইজারল্যান্ড মুখোমুখি হবে।

আগামীকাল রাত ১০টায় আজারবাইজানের বাকুতে ডেনমার্ক-চেক রিপবালিক এবং রাত ১টায় ইতালির রোমে ইংল্যান্ড-সুইজারল্যান্ড মুখোমুখি হবে। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল, ১১ জুলাই ফাইনাল। এই তিন খেলাই হবে লন্ডনের ওয়েম্বলিতে।

করোনায় দেশের মানুষ এখন ঘরবন্দি। টিভির পর্দায় চোখ। নানা খবরে ব্যস্ত সময় কাটলেও খেলাপ্রিয় মানুষগুলো ঠিকই ইউরোর সময় রিমোট হাতে তুলে নেবেন। ইউরোতে বাঘা বাঘা দলগুলো বিদায় নিয়েছে। এখন ইতালি, ইংল্যান্ড, বেলজিয়াম শক্তিশালী দল হলেও অন্যরা ছেড়ে কথা বলবে না।

ইউরো নিয়ে এবার শুধু সাধারণ দর্শকই মেতে ওঠেনি, টেনিস তারকাওরা কথা বলছেন। স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠার খেলা দেখেছেন স্প্যনিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, সুইস তারকা রজার ফেদেরার। লন্ডনে উইম্বলন্ডন টেনিস চলছে। সেখানেও ছুঁয়ে গেছে ইউরোর স্রোত।

নাদাল লিখেছেন, কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত খেলা দেখতে বসে আছি।

আর ফেদেরার বলছেন, যেভাবে ফ্রান্সকে উড়িয়েছ, সেভাবে স্পেনকে ধসিয়ে দাও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com