সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সোহরাব উদ্দিনকে আওয়ামী লীগের আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ ও অবাঞ্চিত ঘোষনা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
সোহরাব উদ্দিনকে আওয়ামী লীগের আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ ও অবাঞ্চিত ঘোষনা

সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) বেলা ১ টার দিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পাকুন্দিয়া ডাক বাংলোর সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, নারান্দি ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা যুবলীগের আহবায়ক মো: হেলাল উদ্দিন.
উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এডভোকেট সোহরাব উদ্দিনকে আহ্বায়ক মনোনীত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com