সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিশ্বকে ২০০ কোটি ডোজ টিকা দেবে চীন: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
বিশ্বকে ২০০ কোটি ডোজ টিকা দেবে চীন: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তার দেশ বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে।

কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০ কোটি ডলার অনুদান দেবে।

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে।

এরইমধ্যে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com