সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

চীন থেকে আরও ৬ কোটি টিকা কেনা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
চীন থেকে আরও ৬ কোটি টিকা কেনা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন চায়নার সঙ্গে টিকা আনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমরা ইতোমধ্যে ছয় কোটি টিকা আনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি।

‘অর্থাৎ আগের যে দেড় কোটি টিকা কনফার্ম ছিল, তার সঙ্গে আরও ছয় কোটি, অর্থাৎ সাড়ে সাত কোটি টিকা আমরা চায়না থেকে আনার চেষ্টা করছি।’

চীন থেকে কেনা টিকার মধ্যে ৩ ও ৪ জুলাই ২০ লাখ ডোজ এবং ১৭ জুলাই ২০ লাখ ডোজ এবং ২৯ ও ৩০ জুলাই ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।

এছাড়া চীন সরকারের উপহার হিসেবে এসেছে ১১ লাখ ডোজ টিকা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি নভেম্বরের মধ্যে প্রতিমাসেই প্রায় সম হারে আমরা টিকা পেয়ে যাব। সিনোফার্ম যদি কমিটমেন্ট ঠিক রাখে, তাহলে নভেম্বরে দুই কোটি, অক্টোবরে দুই কোটি, আগস্টে আমরা হয়তো একটু কম পাব।

এদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেশন হলে কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।এতে ৪০০ সাধারণ শয্যা ও ৪০টি আইসিইউ শয্যা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com