সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নায়ক সাইমন করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
নায়ক সাইমন করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক সাইমন সাদিক। আজ রবিবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এ খবর নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে সাইমন বলেন, ‘বর্তমানে খাবারের স্বাদ পাচ্ছি না। এর সঙ্গে কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত।’

তিনি বলেন, ‘আগে থেকেই মনে একটা ভয় কাজ করছিলো। সেজন্য পরিবারের সবার থেকে আলাদা ছিলাম। শরীর কিছুতেই সারছে না। তাই টেস্ট করালাম। আজ জানতে পারলাম আমার কোভিড-১৯ ভাইরাস পজিটিভ।’

বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাইমন। তিনি বলেন, ‘সবার কাছে দোয়া চাই যেন এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। সবাই সাবধানে ও নিরাপদে থাকুন।’

উল্লেখ্য, কঠোর লকডাউনে কোনো ছবির কাজ করেননি সাইমন। গত ১ আগস্ট করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছেন। টিকা গ্রহণের দু’দিন পরই জ্বরে আক্রান্ত হন তিনি। এদিকে, সম্প্রতি সাইমনের মা করোনা থেকে সুস্থ হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com