সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বুধবার বিক্ষোভের ডাক বিএনপির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
বুধবার বিক্ষোভের ডাক বিএনপির

শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যাওয়া দলটির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামীকাল বুধবার (১৮ আগস্ট) রাজধানীর সকল থানায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

সালাম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। এটা আমাদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল। এই হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে।

চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এর জবাবে আব্দুস সালাম বলেন, এই গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনা সরকারের লোকেরা ঘটিয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com