বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

খেলার অনুমতি পেল আফগান ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
খেলার অনুমতি পেল আফগান ক্রিকেট টিম

গেল ১৫ আগস্ট কাবুলের পতনের পর আফগানিস্তানে ক্রিকেট খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিলেও এখন জানা যাচ্ছে যে, নির্ধারিত সময় মেনেই অনুষ্ঠিত হবে ম্যাচ। যদিও মহিলা ক্রিকেট নিয়ে আশঙ্কার মেঘ কাটছে না।

ক্রীড়া সূচি অনুযায়ী, একাধিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করার কথা আফগান ক্রিকেট দলের৷ সেগুলিও অনিশ্চিত হয়ে পড়ে৷ এই পরিস্থিতিতে স্বস্তির খবর এল আফগান ক্রিকেট টিমের কাছে৷

আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি মেনে সব ম্যাচ হবে৷ আফগান দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে৷ তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমাদ্দুল্লা ওয়াশিক জানান, আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ সূচি অনুযায়ীই চলবে।

ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি জানান, তালেবানরা ক্রিকেট খেলা পছন্দ করে। তাই দেশের ক্রিকেটে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

ইতিমধ্যে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের সদস্যা রোয়া শামিম আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি ও তার বোন কোনওক্রমে আফগানিস্তান থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন। যদিও এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই বলেই জানিয়েছে আইসিসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com