সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৩৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৩৬

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৩৬২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।

আজ (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ২৫ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। রাজশাহীতে ৫ ও সিলেটে ১০ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com