শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান মারা গেছেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২৪ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান মারা গেছেন

নিউজ ডেস্ক:
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইজিপি এ এস এম শাহজাহান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

তার মেয়ে ডা. উজমা সাইদ জানান, তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। গত ২৬ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার জানাজা শেষে বনানী করবস্থানে তাকে দাফন করা হবে।

এএসএম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বও পালন করেন। এরপর তিনি সরকারের সচিবের দায়িত্ব পান। এরপর তিনি অবসরে যান ১৯৯৯ সালে।

১৯৪১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া এ এস এম শাহজাহান সহকারী পুলিশ সুপার হিসাবে যোগ দেন ১৯৬৬ সালে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com