বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

স্ত্রীকে নিয়ে মুশফিকের আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে
স্ত্রীকে নিয়ে মুশফিকের আবেগঘন পোস্ট

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বৈবাহিক জীবনের ৭ বছর অতিক্রান্ত হলো। বিশেষ এই দিনে স্ত্রীর প্রতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে একটি ছবি পোস্ট করে মুশফিকুরে রহিম মিতু নিজের ফেসবুকে লিখেছেন ,আলহামদুলিল্লাহ আনন্দের সঙ্গে আমাদের ৭ টি বছর পার হলো। হয়তো আমি সেই অর্থে নিখুঁত স্বামী নই, আমার ভুল রয়েছে অনেক। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী এবং স্বর্গ থেকে পাওয়া আত্মা। তোমার কাছে কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার প্রিয়তমা, ইনশাআল্লাহ আমি একজন মানুষ হিসেবে নিজের উন্নয়ন সাধন করে যাব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গেই থেকো, তোমাকে অনেক ভালোবাসি।

২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডির বিয়ে সম্পন্ন হয় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে। বিয়ের অনুষ্ঠান অনেকটা ঘরোয়া পরিবেশেই হয়। ২৭ সেপ্টেম্বর আর্মি গলফ গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে মুশফিকের পরিবার।

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে মুশফিক বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর ২০১১ থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন।

বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের ভাষ্যমতে, “রহিমের ব্যাটিং এতটা বহুমাত্রিক যে তিনি এক থেকে ছয় পর্যন্ত যে কোন অর্ডারে খেলতে পারেন।’

মুশফিক বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণীতে উত্তীর্ণ হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com