বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

পেজের রিচ বাড়ানোর জন্যই শুধু সাকিবকে দলে নিয়েছে কেকেআর!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে
পেজের রিচ বাড়ানোর জন্যই শুধু সাকিবকে দলে নিয়েছে কেকেআর!

টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। এ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দাবি করলেন, স্রেফ ব্যবসায়ীক কারণে সাকিবকে দলে নিয়েছে কেকেআর।

বৃহস্পতিবার দুপুরে কেকেআরের ফেসবুক পেজে একটি বৈদ্যুতিক তার প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন পোস্ট করা হয়। তাতে ছিলেন সাকিব, ভেঙ্কটেশ আইয়ার ও প্রসিধ কৃষ্ণা। প্রথম একাদশে সুযোগ না পেলেও সাকিবকে বিজ্ঞাপনে রাখায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

এক নেটিজেন দাবি করেন, ‘কেকেআরের (ফেসবুক) পেজের রিচ বাড়ানোর জন্য সাকিবকে নেয়া হয়েছে। খেলানোর জন্য নয়।’ অপর এক নেটিজেন বলেন, ‘সাকিবকে দিয়ে শুধু এগুলোই করাবে। খেলায় নেবে না।’

একইসুরে বলছেন অপরজন- ‘শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আছেন সাকিব আল হাসান। কেন তাকে প্রথম একাদশে রাখছেন না আপনারা? কেন সাকিবকে খেলাচ্ছেন না?’

এমনিতে এবার আইপিএলে নিলামে নিজেদের ‘লাকি চার্ম’ সাকিবকে দলে নিয়েছে কেকেআর। চতুর্থ বিদেশী হিসেবে নারিনের সাথে তার মূলত লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে বাংলাদেশী তারকাকে প্রথম একাদশেও রেখেছিল নাইট ব্রিগেড। তাতে অবশ্য সাকিবের তেমন আহামরি পারফরম্যান্স ছিল না। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান। স্ট্রাইক রেট ৯৭.৪৩। বল হাতেও সেভাবে দাপট দেখাতে পারেননি সাকিব। তিন ম্যাচে নিয়েছিলেন মাত্র তিনটি উইকেট। গড় ৪০.৫০। ইকোনমি রেট ৮.১। তার জেরে চতুর্থ ম্যাচ থেকে বাদ পড়েন সাকিব।

অনেকে আশা করেছিলেন, সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে আবারো দলে ফিরবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুরন্ত বোলিংয়ের কারণে সাকিবের আগে নারিনকে সুযোগ দেয় কেকেআর। যে ভরসার মর্যাদাও রেখেছেন নারিন। ফলে কঠিন হয়েছে সাকিবের প্রথম একাদশে প্রত্যাবর্তনের রাস্তা।

এমনকী আন্দ্রে রাসেল ফিটনেস পরীক্ষা পাস না করার পরেও প্রথম একাদশে সুযোগ পাননি সাকিব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ পান টিম সাউদি। তাতে ক্ষোভের মাত্রা আরো বেড়েছে।

যদিও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একাংশের মতে, কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের পরিবর্তে সাকিবকে খেলানো হোক। তারা মর্গ্যান এবং সাকিবের পারফরম্যান্সের তুলনাও করেছেন। ১১ ম্যাচে মাত্র ১০৭ রান করেছেন মর্গ্যান। স্ট্রাইক রেট ১৪৪.৮২। সেই পরিস্থিতিতে মর্গ্যানের পরিবর্তে সাকিবকে প্রথম একাদশে নেয়ার দাবিও উঠেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com