সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দেশে করোনায় গত পাঁচ মাসে সবচেয়ে কম মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে
দেশে করোনায় গত পাঁচ মাসে সবচেয়ে কম মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়। সে হিসেবে গত ৫ মাসে সবচেয়ে কম মৃত্যু দেখল দেশবাসী।

রবিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ২৪৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন। এর আগে শনিবার (২ অক্টোবর) সারা দেশে মারা যান ২৪ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৫৮৯ জনের দেহে।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৩ অক্টোবর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৯০ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৭২০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com