বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

নির্বাচনে হেরে গেলেন পাইলট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে
নির্বাচনে হেরে গেলেন পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করে গেরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৯ ভোটারের কাছ থেকে মাত্র ২ ভোট পেয়ে তিনি হেরে যান।

পরে অবশ্য হাসি মুখেই তিনি বলেন, ‘৭-২ ব্যবধানে হেরেছি। আগেই বুঝতে পারছিলাম এমন কিছু হবে।’

তিনি বলেন, আমি আমার কাউন্সিলর যারা ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাই। হয়তো আমার যে সতীর্থ ছিলেন, তাকে বেশি যোগ্য মনে করেছেন তারা। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়।

এদিকে তার প্রতিপক্ষ ছিলেন রাজশাহীর পাবনা জেলার সাইফুল আলম চৌধুরী স্বপন। পাবনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিসিবি পরিচালক পদে নির্বাচিতরা হচ্ছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com