বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বিশ্বকাপের জন্য আরও টিকিট ছাড়লো আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপের জন্য আরও টিকিট ছাড়লো আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরও টিকিট ছেড়েছে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অভূতপূর্ব সাড়া পাওয়ায় বিক্রির জন্য পুনরায় বিশ্বকাপের টিকিট ছাড়ে আইসিসি।

দীর্ঘদিন করোনার কারণে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত ছিলো ক্রিকেটপ্রেমিরা। শঙ্কা ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা মাঠে বসেই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

প্রথম ধাপে টিকিট ছাড়ার পর মুহূর্তে তা শেষ হয়ে যায়। বিশেষভাবে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট দেড় ঘন্টায় শেষ হয়। টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমিদের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আবারো আরও কিছু টিকিট ছেড়েছে আইসিসি।

টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ওমান এবং আরব আমিরাত সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়। আইসিসির হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি জানান ‘আমরা জানি আসন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী ১৬টি দেশের  অনেক ভক্ত-সমর্থক  ওমান এবং আমিরশাহিতে থাকেন। সেটি মাথায় রেখে আমরা আনন্দিত যে তাদের খেলা দেখার সুযোগ করে দিতে আরও বেশ কিছু টিকিট ছাড়তে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আয়োজক দুই দেশের  সাথে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। সবাই  চেয়েছিলো মাঠে যত বেশি সম্ভব মানুষকে প্রবেশাধিকার দেয়া যায়। এতে সকল দেশ তাদের সমর্থকদের সমর্থন পাবে। টিকিটের মূল্যও কম নির্ধারন করা হয়েছে। মাত্র ১০ ওএমআর (ওমান রিয়াল), ৩০ এইডি ( আমিরাতি দিরহাম) নির্ধারন করা হয়েছে। আমরা দর্শকে পূর্ণ স্টেডিয়াম আশা করছি।’

করোনা আবহে সমর্থকদের স্বাস্থ্যের বিষয়ে কঠোর নিয়ম দিয়েছে আইসিসি। সব  ভেন্যুতেই দর্শকদের কোভিড প্রোটোকল মানতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com