রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেথোয়াই মারমা (৫৬) চিৎমরম ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।