বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না স্কটিশরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না স্কটিশরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়ে আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে এবারের আসরের সর্বোচ্চ ১৯০ রান সংগ্রহ করে আফগানরা। শেহজাদ-জাজাইয়ের দুর্দান্ত শুরুর পর রহমানউল্লাহ-নাজিবউল্লাহর ব্যাটে ভর করে এই সংগ্রহ পায় আফগানরা। রেকর্ড রান সংগ্রহ করে প্রথমার্ধেই ম্যাচের লাগামটা হাতে তুলে নিয়েছিল আফগানিস্তান। তবে বোলারদের চেয়ে কোন অংশেই পিছিয়ে নেই আফগান বোলাররা।

বরং ক্ষেত্রবিশেষে ছাপিয়ে গেলেন কিনা তা নিয়েও হতে পারে আলোচনা। মুজিব উর রহমান আর রশিদ খানের স্পিনেরই যে জবাব দিতে পারল না স্কটল্যান্ড! মুজিবের পাঁচ উইকেটে গুঁড়িয়ে গেল স্কটিশ টপ অর্ডার, চার উইকেট তুলে লেজটা মুড়ে দেওয়ার কাজ সারলেন রশিদ। তাতে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের দাপুটে এক জয় পেয়েছে আফগানরা।

এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। উদ্বোধনি জুটিতে ৫৪ রান যোগ করেন জযরতউল্লাহ যাযাই ও মোহাম্মদ শাহজাদ। ইনিংসের ষষ্ঠ ওভারে শাহজাদ ১৫ বলে ২২ রান করে আউট হলে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। পরে গুরবাজকে নিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন যাযাই, তবে ৬ রানের জন্য অর্ধশতকের স্বাদ পাননি তিনি। ৩০ বল খেলে সাজঘরে ফেরেন ৪৪ রান করে। যেখানে সমান ৩টি করে চার-ছক্কা মারেন তিনি।

দলীয় ৮২ রানের সময় যাযাই আউট হলে ব্যাট হাতে নামেন নাজিবউল্লাহ জাদরান। স্কটিশ বোলারদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী তিনি। দুই প্রান্ত থেকে হাত খুলে খেলতে থাকেন গুরবাজ ও নাজিবউল্লাহ। এতে তরতর করে বাড়তে থাকে আফগানিস্তানের দলীয় সংগ্রহ। ইনিংসের ১৯তম ওভারে গুরবাজ ফেরেন ৪৬ রানের ইনিংস খেলে। ৩৭ বলে ১টি চারের সঙ্গে ৪টি ছয়ে সাজান এই ইনিংস। এতে তৃতীয় উইকেটে নাজিবউল্লাহর সঙ্গে ৫০ বলে ৮৭ রানের জুটি ভাঙে।

হযরতউল্লাহ-রহমতউল্লাহর আক্ষেপের দিনে ফিফটির দেখা পেয়েছেন নাজিবউল্লাহ। মাত্র ৩০ বলে পঞ্চাশের কোটা পূর্ণ করে ত্নি। পরে নাজিবউল্লাহ ৩৪ বলে ৫৯ রানের সঙ্গে মোহাম্মদ নবীর ৪ বলে অপরাজিত ১১ রানের কল্যাণে নির্ধারিত ২০ অভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯০ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে আগানিস্তান। জয়ের জন্য স্কটল্যান্ডের প্রয়োজন ১৯১ রান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com