বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

পাত্তাই পেল না বাংলাদেশ, হেসেখেলে জিতলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
পাত্তাই পেল না বাংলাদেশ, হেসেখেলে জিতলো ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ইংলিশরা পৌঁছে গেছে ২ উইকেট হারিয়েই। তাদের হাতে ছিল আরো ৩৫ টি বল। ৩৮ বল খেলে ৩ ছক্কা ও ৫ চারে ওপেনার জেসন রয় করেছেন ৬১ রান। ডেভিড মালান অপরাজিত থাকেন ২৮ রানে।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১২৪ রান সংগ্রহ করে। ৩০ বলে ২৯ করেন মুশফিক। মাহমুদ উল্লাহ রিয়াদের স্ট্রাইকরেটও ছিল একশ’র নিচে। ২৪ বলে ১৯ রান করেছেন। শেষ দিকে ৯ বলে ১৯ রান করে বাংলাদেশের স্কোরটাকে ১২৪ পর্যন্ত নিয়ে যান নাসুম আহমেদ। নুরুল হাসান সোহান (১৮ বলে ১৬) ও মেহেদি হাসানও (১০ বলে ১১) রেখেছেন অবদান।

ইংলিশদের পক্ষে টাইমাল মিলস ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন ২টি করে উইকেট নেন। ক্রিস ওয়াকস একটি উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েন।

গ্রুপপর্বের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয় বাংলাদেশের। বড় সংগ্রহ সত্ত্বেও শ্রীলংকার কাছে হারতে হয়েছে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের কারণ। এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমেও হারের তিক্ততা পেল টাইগাররা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com