বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিদায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে
অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিদায়

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে হারলেই বিদায়, জিতলে ফাইনালে। এমন কঠিন সমীকরণের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ১৬৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১৩ রানে ২ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু ওপেনার ড্যারেল মিচেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মিচেল।

শ্বাসরুদ্ধকর এই জয়ে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫১ রান করেন অলরাউন্ডার মঈন আলী। এছাড়া ৩০ বলে ৪০ রান করেন ডেভিড মালান।

১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩ রানে ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড।
সেই চাপ সামলিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন।

এরপর জেমস নিশামকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৭ বলে স্কোর বোর্ডে যোগ করেন ৪০ রান। শেষ দিকে জয়ের জন্য ১৩ বলে প্রয়োজন ছিল ২০ রান। খেলার এমন অবস্থায় বাউন্ডারি হাঁকাতে গিয়ে আদিল রশিদের বলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের দুর্দান্ত ক্যাচে পরিনত হন নিশাম। তার আগে মাত্র ১০ বলে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে করেন ২৬ রান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com