বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

একাই ভারতের ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এজাজ প্যাটেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
একাই ভারতের ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এজাজ প্যাটেল

নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এতোটা হয়তো কল্পনাও করেননি। প্রথমবারের মতো নিজের জন্মস্থান মুম্বাইয়ে টেস্ট খেলতে নেমে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন এ কিউই স্পিনার।

ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট নিলেন এজাজ। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভার বোলিং করে ১১৯ রান খরচায় এজাজের শিকার পুরো দশটি উইকেট।

ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন লেকার।

পরে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নেন ভারতের লেগস্পিনার অনিল কুম্বলে। চলতি শতকে প্রথম বোলার হিসেবে লেকার-কুম্বলের দলে যোগ দিলেন এজাজ। যিনি হয়তো খেলতে পারতেন ভারতের হয়েই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com