বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী, স্ত্রী ডোনা নিগেটিভ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে
পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী, স্ত্রী ডোনা নিগেটিভ

প্রাণঘাতী ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

সোমবার (২৭ ডিসেম্বর) প্রাথমিক পরীক্ষায় সৌরভের রিপোর্ট পজিটিভ আসে। তারপরে তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্র জানায়। তবে সৌরভ অসুস্থ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানাক করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার রাতেই সৌরভকে বেসরকারি হাসপাতালটিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি রয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তার চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাকে নিভৃতবাসে রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তার চিকিৎসা হোক।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শো এর শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। শ্যুটিং করেছেন তার টেলিভিশন শো এরও ।

এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com