বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ফের দ. আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
ফের দ. আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা দেখেছিলেন অনেকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতে সেই আশার পালে জোর হাওয়া দিয়েছিল বিরাট কোহলির দল। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না তারা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না ভারতের। কেপাটাউনে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ৭ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিকরা। চার দিনেই শেষ হয়ে গেল কেপটাউন টেস্ট। ভারতের দেওয়া ২১২ রানের টার্গেট ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দারুণ ব্যাটিং করেছেন কিগ্যান পিটারসেন (৮২), ভ্যান ডার ডুসেন (৪১) এবং টেম্বা বাভুমা (৩২)। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ডিন এলগারের দল।

ঋষভ পন্থর (১০০*) অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অল-আউট হয় ভারত। এতে প্রোটিয়াদের সামনে টার্গেট দাঁড়ায় ২১২ রানের। এই টার্গেটে ব্যাট করতে নেমে গতকাল ম্যাচের তৃতীয় দিন ২ উইকেটে ১০১ রান তুলে শেষ করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মার্করাম ২২ বলে ১৬ আর অধিনায়ক ডিন এলগার ৯৬ বলে ৩০ রান করে আউট হন। উইকেটদুটি নেন যথাক্রমে মোহাম্মদ শামি এবং জসপ্রিত বুমরাহ।

আজ চতুর্থ দিন সকাল থেকে ধীরেসুস্থে খেলা শুরু করে প্রোটিয়ারা। লক্ষ্য যেহেতু ছোট, হাতে অঢেল সময়, তাই তারা কোনো ঝুঁকি নেয়নি। তৃতীয় উইকেটে ভ্যান ডার ডুসেন এবং পিটারসেন মিলে ৬৭ রানের জুটি গড়েন। ১১৩ বলে ১০ বাউন্ডারিতে ৮২ রান করা পিটারসেন শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফিরলে এই জুটির অবসান হয়। এরপর টেম্বা বাভুমাকে নিয়ে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৯৫ বলে ৩ চারে অপরাজিত ৪১* রানের ইনিংস খেলা ডুসেন। আরেক অপরাজিত ব্যাটার টেম্বা বাভুমা ৫৮ বলে ৫ চারে ৩২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ এবং সিরিজসেরা হয়েছেন কিগ্যান পিটারসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com