সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দৃশ্যমান কারচুপি না হলে ফলাফল মেনে নেব: তৈমূর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
দৃশ্যমান কারচুপি না হলে ফলাফল মেনে নেব: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, যদি নির্বাচন কমিশনের (ইসি) দৃশ্যমান কোন কারচুপি পাওয়া না যায় তাহলে জনতার রায় মেনে নেব।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আবু তাহেরের বাড়ির সামনে ভোটগ্রহণ শেষে একথা বলেন তিনি।

এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি আশাবাদী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হব। আমাদেরকে গ্রেফতার, হয়রানির বিরুদ্ধে লড়াই করে কেন্দ্রে টিকে থাকতে হয়েছে। এখানে আমি আবু তাহেরের বাড়ির নিচে কথা বলছি। তার বাড়িতে একটি উঠান বৈঠক করার পর থেকে র‍্যাব-পুলিশ-বিজিবি যৌথভাবে মহড়া দিচ্ছে। আজকেও (১৬ জানুয়ারি) আমার ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখেছি, মেশিনে ত্রুটি, মেশিন মাঝে মাঝে থেমে যাওয়া, ধীরে কাজ করা- এসব কারণে ভোট কম কাস্ট হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com