বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

সাকিব দলে থাকলে কাজ করা সহজ: সুজন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
সাকিব দলে থাকলে কাজ করা সহজ: সুজন

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও অলরাউন্ডার সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্কের বন্ধন তেমন ভালো না। নানা সিদ্ধান্তে দ্বিমতসহ কিছু কারণে এ দুইজন আলাদা হয়ে থাকেন।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বরিশালের হয়ে দেখা যাবে এই দু’জনকে।ফরচুন বরিশালের হয়ে কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। সাকিব আল হাসানে খেলবেন তার অধীনে। আগেকার দ্বন্দ্ব ভুলে অবশ্য এবার সুজন বলছেন, সাকিবের সঙ্গে তার সম্পর্কের রসায়ন ভালো। তিনি বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো। ‘

সাকিব প্রসঙ্গের পাশাপাশি নিজের দল ফরচুন বরিশাল নিয়েও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা। ‘

এবারের বরিশাল দলটি তারকায় ঠাসা। তারপরেও প্রতিপক্ষ দলগুলোকে অবশ্য বিবেচনা করছেন সুজন। তবে তিনি আশা করেন বরিশাল দলটিই সবচেয়ে ভারসাম্যপূর্ণ। সুজন বলেন, ‘আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে… আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে। ‘

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com