সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

রিফাত চৌধুরী’র কবিতা : অ্যাকোরিয়াম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৮৩৪ বার পড়া হয়েছে

রিফাত চৌধুরী

আমার বাড়ির আউট-হাউসে একটা দারুণ অ্যাকোয়রিয়াম আছে।

নির্জন দুপুরে বা বিষণ্ন বিকেলে অনেক সময় খুব মন খারাপ লাগে।

তখন ওখানে গিয়ে বসি।

সন্ধেবেলা আলো নিভিয়ে অ্যাকোয়রিয়ামের সবুজ আলোটি

জ্বেলে বসে থাকি আমি।

বিশাল অ্যাকোয়রিয়ামের জলে আপন মনে খেলে বেড়াচ্ছে নানা-

রঙের মাছগুলি।

ঘোর সবুজ জলের নিচে লাল রঙের মাছেরা ঘুরে বেড়ায়,

অ্যাকোয়রিয়ামের এক কোণায় ওটা কি ঘড়ি?

সময় কি বয়ে যায় গভীর জলের তলায়?

ঘোর সবুজ জলের মধ্যে শাদা অথবা বর্ণহীন মাছেরা জল ছিঁড়ে

সাঁতার কাটে,

পাশে বয়ে যায় খানকয় নৌকো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com