কিশোরগঞ্জ জেলায় “এক্সপো মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১” এর শিরোপা জিতেছে নবদিগন্ত ক্রীড়া চক্র। ফাইনালে নোমান স্মৃতি সংসদকে ২ উইকেটে হারিয়েছে তারা।
সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নবদিগন্ত। ব্যাট করতে নেমে নির্ধারিত ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে নোমান স্মৃতি সংসদ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারালেও একপাশ আগলে রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ম্যাচের শেষ ওভারে আউট হওয়ার আগে ৭১ বলে করেন ৭৩ রান। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ২ উইকেটে শিরোপা নিশ্চিত করে নবদিগন্ত ক্রীড়া চক্র। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার। পুরস্কার বিরতণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সর্বোচ্চ ৭৩ রান করে ম্যাচ সেরা পুরস্কার জেতেন মোহাম্মদ আশরাফুল। এক্সপো গ্রæপের সহযোগিতায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১ আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।