বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আইপিএল নিলামে সাকিবকে কেউই কিনল না

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে
আইপিএল নিলামে সাকিবকে কেউই কিনল না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে অবিক্রিত সাকিব আল হাসান। ২ কোটি রুপির ভিত্তি মূল্যের এই বিশ্ব সেরা অলরাউন্ডারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

প্রথম ডাকে সাকিবকে কেউ না কিনলেও পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে।

সাকিব ছাড়া এখন পর্যন্ত আরও তিন তারকা অবিক্রিত রয়ে যান। এদের মধ্যে ২ কোটি ভিত্তি মূল্যের ভারতীয় সুরেশ রায়না ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এছাড়া ১ কোটি ভিত্তি মূল্যের দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকেও কেউ কেনেনি।

এদিকে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব সুযোগ না পেলেও ১০ কোটি ৭৫ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছেন হার্শাল প্যাটেলকে। পাশাপাশি ডোয়েন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখে চেন্নাই সুপার কিংস ও জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে কিনে নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com