বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

দ্বিতীয় দিনেও সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার কারণ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনেও সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার কারণ

আইপিএল ২০২২ এর মেগা নিলামে শনিবার সাকিব আল হাসানকে নেয়নি কোনো দল। রবিবারও তার নাম নিলামে ওঠে। কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

২ কোটি ভিত্তি মূল্য থাকলেও তার জন্য দর হাঁকায়নি কেউ। ফলে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান অবিক্রীত থেকে যান।

অথচ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকায় ধারণা করা হচ্ছিল, নিলামে সাকিবকে নিয়ে কাড়াকাড়ি হবে। কিন্তু নিলামে দুই দিনে সাকিবের নাম উঠলেও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।

ধারণা করা হচ্ছে পুরো আইপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ই সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার মূল কারণ। আইপিএলের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। আর আইপিএলের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবে টাইগাররা। গুরুত্বপূর্ণ দুই সময়ে সাকিব জাতীয় দলের খেলায় ব্যস্ত থাকবেন বলেই হয়তো তাকে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে মে মাসে। আর সেই সিরিজটি খেলবেন বলে আগেই নিশ্চিত করেছেন সাকিব। সে হিসেবে ৮ থেকে ২৩ মে পর্যন্ত সাকিবকে পাবে না আইপিএল মঞ্চ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দুদিন আগে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডের সিরিজ হবে ১৮ থেকে ২৩ মার্চ। আর দিনক্ষণ ধার্য না করা হলেও ২৭ মার্চ থেকে আইপিএল শুরু হবে বলে মোটামুটি নিশ্চিত। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সফর শেষে ভারতে এসে কোয়ারেন্টিন পর্ব পালন করে বায়োবাবলে প্রবেশ করতে সপ্তাহ পেরিয়ে যাবে সাকিব-মোস্তাফিজদের।

সে হিসেবে আইপিএল শুরুর দিকে ম্যাচগুলোতে তাদের পাওয়া যাচ্ছে না। সাকিবকে যদি অনেক ম্যাচে না-ই পাওয়া যায়, তাহলে তার পেছনে ২ কোটির বেশি রুপি বিনিয়োগ করতে রাজি হয়নি কেউ।

সাকিবের অবিক্রিত থেকে যাওয়ার কারণ হয়তো এগুলোই।

তবে আরো একটি কারণ বিদ্যমান। বর্তমানে বিপিএলে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স করলেও আইপিএলের গত আসরে আলো ছড়াতে পারেননি সাকিব।

খুব আগ্রহ দেখিয়ে ৩ কোটি ২০ লাখে তাকে নিয়েছিল কলকাতা, কিন্তু দলটিকে তিনি প্রতিদান দিতে পারেননি সেভাবে। ৮ ম্যাচে রান করেন ৪৭, উইকেট পেয়েছেন ৪টি।

গত আসরে সাকিবের অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণেই হয়তো এবার সাকিবে আগ্রহ দেখায়নি কোনো দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com