সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভাষা আন্দোলনের সূচনা করেছিল তৎকালীন তরুন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান; তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
ভাষা আন্দোলনের সূচনা করেছিল তৎকালীন তরুন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান; তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাংলাদেশের মানুষের এই পূর্ব বাংলায় ১৯৫২ সালে ভাষার দাবীতে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের সূচনা করেছিল জাতীর পিতা তৎকালীন তরুন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তার নেতৃত্বে কারাগারের মধ্যে বৈঠক হয়ে সিদ্ধান্ত হয়েছিল ২১ ফেব্রুয়ারী প্রতিবাদ সমাবেশ হবে। তিনি কারগারে ছিলেন বিধায় সেই সমাবেশে যোগ দিতে পারেননি এবং সেই মোতাবেক প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছিল। যেই সমাবেশের মিছিলে গুলি হয়েছিল বাংলার মানুষের উপর। এসব কথা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ।

নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগ এর আয়োজন করে। নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষিত সৈনিকদের হাতে মুল নেতৃত্ব থাকবে। সবসময় সুদিন থাকবে না। সবসময় একটি দল ক্ষমতায় থাকবে সেটি মনে করা সমিচিন নয়। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও আমরা জনগণের ম্যাগনেট নিয়ে ক্ষমতায় যাবো। কিন্তু যে কোন পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা ক্ষমতার হালুয়া-রুটি নেওয়ার জন্য পিঠ বাঁচানোর জন্য দল করে তাদেরকে নেতৃত্বে বসানো যাবে না। যারা ১৩ বছরে নতুন করে আওয়ামী লীগ হয়েছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার নাই। তবে অবশ্যই তারা আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ জনসংগঠন। এখানে সবার স্থান আছে। পরীক্ষিত সৈনিকদের হাতে মুল নেতৃত্ব থাকবে। যারা দুঃসময়ে পাশে ছিল। যারা জায়গা দখল, মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্বৃত্ত আচরণ করে দল ক্ষমতায় বলে তাদেরকে নেতৃত্ব বসানো যাবে না। তাই সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ইতিহাস বিকৃতি করা হয়েছে। খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের জিডিপি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। বর্তমানে জিডিপি ৮শতাংশ। স্বাধীনতার এতো বছর পরও আমরা বঙ্গবন্ধুর রেকর্ড ভাঙতে পারিনি। বঙ্গবন্ধু যখন দেশকে সমৃদ্ধ করতে চেষ্টা করেছিল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উন্নত সমৃদ্ধির বাংলাদেশ গড়ার। বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শহরের পাশাপাশি সমান তালে গ্রামও এগিয়ে যাচ্ছে। এখন গ্রামের ছেলে-মেয়ে ও শহরের ছেলে-মেদের কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এখন কুঁড়ো ঘর ও মেঠোপথ খুঁজে পাওয়া যায় না। দেশের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পাকিস্থান।

বিএনপিকে নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি এখন বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত। দেশের উন্নয়নে দেশের মানুষ খুশি হচ্ছে কিন্তু বিএনপি অখুশি হচ্ছে। বিএনপিমিত্রদের বুকে জালাপোড়া শুরু হয়। খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরাতেও মির্জা ফখরুল ইসলামরা অখুশি হচ্ছে। নির্বাচন কমিশন বাংলাদেশে যেভাবে গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে আশপাশের দেশেও এই ভাবে উদ্যোগ নেওয়া হয়নি সবাই যখন সার্চ কমিটিতে নাম জমা দিয়েছে সেখানে হাত গুগিয়ে বসে আছে। যেখানে সার্চ কমিটিতে তিনশতাধিক নাম পড়েছে সেখানে বিএনপি ঘরে বসে থাকলেও কিছু আসে যায় না। তারা বসে থাক। অনেকে বলছে বিএনপি আসলে অন্যদের মাধ্যমে নাম জমা দিয়েছে।

গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যখন সমাজের সকল স্তরের মানুষ ও রাজনৈতিক দলকে অন্তভর্’ক্ত করে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে যখন সবাই গিয়ে সার্চ কমিটির সঙ্গে দেখা করলো এবং নাম জমা দিলো তখন বিএনপি আসামির কাঠগরায় দাঁড়ালো। সেই আসামীর কাঠগরাই দাঁড়ানো প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন। আসামীর জবানমন্দি হিসেবে তিনি সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন গঠন করা হবে যা সবার কাছে গ্রহনযোগ্যতা পাবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে।

তরুনদের উদ্যেশ্যে তিনি বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। ক্ষমতায় থেকে যারা উদ্বৃত্ত আচরণ করে সমস্ত উন্নয়নে মানুষ খুশি হয়না। এতে মানুষ বিরক্ত হয়। ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয় সকল নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। যদি কেউ উদ্বৃত্ত আচরণ করে তাকে সংশোধন হওয়ার সময় দিতে হবে। তারপরও যদি সংশোধন না হয় দল থেকে বের করে দিতে হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয় সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২(পতœীতলা-ধামইরহাট) আসনের সাংসদ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ সদর আসনের সাংসদ ব্যারিস্ট্রার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৫(রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী। উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com