সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

রিফাত চৌধুরীর কবিতা -আপা, তুমি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ১৭৯৫ বার পড়া হয়েছে

আপা, তুমি…..

রিফাত চৌধুরী

লম্বা চেহারা,
পরনে টাইট জিন্স আর খুব খাটো টপ,
চুইংগাম চিবাচ্ছে,
কাঠি কাঠি হাত-পা।
আমার বড় আপা।
ঘরে বসে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে।
লম্বা চুমুর শব্দ মোবাইলে।
আপা, আচ্ছা তুমিই বলো,
নতুন বাড়িতে রং করার দরকার বেশি
না পুরানা বাড়িতে ?
তুমি তো নতুন বাড়ি।
তোমার অত পার্লারে গিয়ে রূপচর্চার কী আছে।

সিডির দোকানে গলির মোড়ে
ইয়ং ছেলের বুকপকেটে এঁকে দাও
লিপস্টিকের ছাপ…
ওসব আজেবাজে দোকানের সামনে
আজেবাজে সব ছেলে থাকে।
আপা, তুমি কী কর ওখানে ?

আপা, তুমি ছিলে নীলছবির ভক্ত।
আর সব চটি বই-
নীল জাঙ্গিয়া, লাল যৌবন…
আপা, তুমি
বাজে মেয়ে।
ডেটিং সেরে এলে,
ফিরে এলে তৃপ্তি নিয়ে।
আপা, তুমি নিশ্চয়ই
কারো সঙ্গে ফিজিক্যাল কন্টাক্ট সেরে এসেছে,
নিয়ে এসেছ রোগের জীবাণু।

শোন আপা, লেখাপড়া করো।
বিদ্যাইতো আসল সম্পদ।
শরীরের রূপ, সৌন্দর্য-
আজ আছে কাল নেই।…
আপা, তুমি
বাজে মেয়ে।
জানি না তোমার সম্পর্কে ঠিক বললাম কি না

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com