বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া দল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রবিবার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছে অজি দল। এরপর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হোটেলে পৌঁছে তারা।

যাত্রাকালের একটি ছবি টুইটারে পোস্ট করে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ লিখেছেন ‘পাকিস্তানে পৌঁছে গেলাম।’ একদিন আইসোলেশনে থাকবে অস্ট্রেলিয়া দল। এরপর সোমবার থেকেই নেমে যাবে অনুশীলনে। পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে অস্ট্রেলিয়া।

১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবারের সফরে তারা পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। রঙ্গিন পোশাকের চারটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com