বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

শেন ওয়ার্নের মৃত্যুর দিন কি ঘটেছিল তার ভিলায়?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে
শেন ওয়ার্নের মৃত্যুর দিন কি ঘটেছিল তার ভিলায়?

ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ভিলায় শেন ওয়ার্ন ৪জন বন্ধুসহ থাকতেন। তবে এদের মধ্যে একজন যখন বিকেল ৫টার দিকে তাকে খাবার খেতে জাগাতে যান, তখন তিনি লক্ষ্য করেন বিশ্বকাপজয়ী এই তারকা কোনো সাড়া দিচ্ছেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওয়ার্নের ম্যানেজার অ্যান্ড্রু নিওফিটু তাকে ২০ মিনিটের মতো সিপিআর দিতে থাকেন। পরে অ্যাম্বুলেন্স এলে এই কিংবদন্তিকে থাই ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশের সিনিয়র সার্জেন্ট মেজর সুপরন হেমরুয়ানগেসরে এ বিষয়ে বলেন, ‘থাই ইন্টারন্যাশনাল হাসপাতালে পুলিশ একজনের মৃত্যুর খবর পায়। পরে আমরা সেখানে যোগাযোগ করি আর জানতে পারি মৃত ব্যক্তি ৪জন বন্ধুসহ ছিলেন এবং তিনি ঘরেই মারা যান। ’

তিনি আরও বলেন, ‘সেই ভিলাতে সবাই আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। তারা দুপুর থেকে সন্ধ্যা অবধি ঘুমিয়েছেন, যা ৫টা পর্যন্ত ছিল। ৫টার দিকে কেউ একজন রাতের খাবারের জন্য তাকে ডাকতে আসেন। তবে লক্ষ্য করেন তার কোনো সাড়া নেই। পরে সেই ব্যক্তি অন্য ৩জনকে ডাকেন ও ২০ মিনিট পর্যন্ত সিপিআর দেন। তারা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। ’

‘ডাক্তার ৬টা ৫৩ মিনিটে তার মৃত্যু ঘোষণা করেন। পুলিশ তদন্তের জন্য তাদেদর ঘরে যায় ও কোনো বহিরাগতদের খোঁজ পায়নি। পরে কোহ সামুই হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com