বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে মুশফিক, বাদ রাব্বি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে
ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে মুশফিক, বাদ রাব্বি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মুশফিকুর রহিম। আর বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।

শনিবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। অনুশীলনে আঙুলে চোট পাওয়ায় প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে আগেই ফিট হয়ে দলে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এলেও দুইটি পরিবর্তন নিয়ে নামছে আফগানরা। ইনজুরিতে পড়া মুজিব-উর-রহমান ও মোহাম্মদ কায়েসের জায়গায় এসেছেন  উসমান গণি ও শরাফুদ্দিন।

প্রথম ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গণি, দারউইশ রাসুলি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি, শরিফুদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com