সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নিকলীতে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
নিকলীতে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৭ বছর পর ২২ মার্চ (মঙ্গলবার) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি শেষ করেছে দলটি। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে সাধারণ নেতাকর্মীদের দাবি, ভোটের মাধ্যমে যেন তাদের নেতা নির্বাচিত হয়। একই সাথে বিতর্কিত কাউকে দলে ঠাঁই না দেয়ার আহ্বান জানান তারা। সম্মেলনে সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন। অন্যদিকে সম্পাদক পদে দলের বেশ কয়েকজন নেতা প্রার্থীতা ঘোষণা করেছেন। এরমধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা রিয়াজুল হক আয়াজ ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আসাদুল হক লিটন সম্পাদক পদে রঙ্গিন ব্যানার ও পোস্টার উপজেলার বিভিন্ন এলাকায় লাগিয়ে প্রচারণা চালাচ্ছে।

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগ ১৭ বছর আগের কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। সর্বশেষ গত ২০০৫ সালের ২৯ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এরপর বিভিন্ন দলে বিভক্ত ও কোন্দল এবং নানা জটিলতার কারণে সম্মেলন করতে পারেনি দলটি। সেই সময় কাউন্সিলরদের ভোটে বর্তমান সভাপতি ইসহাক ভূইয়া এম,এ ও সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম নির্বাচিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম ,পি।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা , বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, নিকলী-বাজিতপুর ৫ আসনের এম ,পি আলহাজ¦ মোঃ আফজাল হোসেন, রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের এম ,পি ইঞ্জিঃ রেজওয়ান আহমেদ তৌফিক এবং কিশোরগঞ্জ কয়েকটি আসনের এম ,পি ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ পরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এতে খুশি নেতাকর্মীরা। তবে সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার সুযোগসহ বিতর্কিতদের দলে ঠাঁই না দেয়ার আহ্বান জানান তারা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম জানান, সারাজীবন রাজনীতি করছি। কর্মীরা সিদ্ধান্ত নিয়ে তাদের নেতা বাছাই করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের এম,পি আলহাজ¦ মোঃ আফজাল হোসেন জানান, সম্মেলনকে ঘিরে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com