বুধবার, ২০ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল নিয়মিত পারফর্ম করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে বরাবরের মতোই সেরা। কয়েকদিন আগে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতা যার প্রমাণ।

রোববার (২৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়, সেটাও আবার তাদের মাটিতে, এটা অবশ্যই দারুণ এবং ভালো লাগার ব্যাপার। আশা করছি, এটা শুরু। … ২০২৩ বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে, আমার বিশ্বাস এই দলটি সেমিফাইনালে খেলবে। তবে শুধু ভালো খেললে হবে না, ভাগ্যেরও প্রয়োজন আছে। দল যখন ভালো খেলা শুরু করে, তখন তার কিছু দুর্বল জায়গাও থাকে। সেই দুর্বলতা কাটাতে যত বেশি বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ততই ভালো হবে। ‘

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘এই ওয়ানডে দলটি কিন্তু ২০১৫ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো করে আসছে। ওয়ানডে ফরম্যাটে খেলতে নামলে ব্রেইন আর মেমোরি খুব ভালোভাবে কাজ করে। আগামী দেড়-দুই বছরে যতগুলো টুর্নামেন্ট আছে, দ্বিপক্ষীয় সিরিজ আছে এবং বিশ্বকাপ―খুব ভালো সুযোগ। এটা অবশ্যই আশাবাদী হওয়ার মতো ফরম্যাট আমাদের জন্য। চারজন ক্রিকেটার আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে। এ ছাড়া লিটন-তাসকিনদের এখন পারফর্ম করার সময়। সেটা করছেও তারা। আবার তরুণদের দিকে তাকালে আফিফ, ইয়াসির, শরীফুল দুর্দান্ত পারফর্ম করছে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com