বুধবার, ২০ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

মিঠামইন উপজেলায় শুরু হলো আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে
মিঠামইন উপজেলায় শুরু হলো আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা

তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে শুরু হলো আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা। বিকেলে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব নাহীদ পারভীন।

ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় হাওর অঞ্চলের তিনটি উপজেলার ৮টি স্কুল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী দিনে মিঠামইন উপজেলার ঢাকী ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়। আরেক ম্যাচে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিলো। দিনের শেষ ম্যাচে জয় পেয়েছে ঘাগড়া আ: গনি উচ্চ বিদ্যালয়। গোপদিঘি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, মিঠামইন ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মোঃ শরীফ কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুল ইসলাম।

আজ (২৯ মার্চ) বিকেলে দুটি সেমিফাইনাল এবং আগামীকাল (৩০ মার্চ) বেলা ৪ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com