সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

একজন ভালো মানুষকে হারিয়েছি, মুহিত সম্পর্কে বর্তমান অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
একজন ভালো মানুষকে হারিয়েছি, মুহিত সম্পর্কে বর্তমান অর্থমন্ত্রী

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, সব দিক থেকে যদি মূল্যায়ণ করেন এক কথায় বলতে হবে- অসাধারণ একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজার নামাজ শেষে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল আরও বলেন, একজন অর্থমন্ত্রী তাকে অনেক ভাবে আপনারা মূল্যায়ণ করতে পারেন। ভালো-মন্দ এসবের মূল্যায়ণ করতে পারেন। যদি সব দিকে মূল্যায়ণ করেন আমার বিশ্বাস, এক কথায় বলতে হবে যে তিনি অসাধারণ একজন ভালো মানুষ।

আহম মুস্তফা কামাল বলেন, আমাদের প্রিয় মানুষ মুহিত ভাই আজকে আমাদের মধ্যে নাই। তিনি মানুষের জন্য কাজ করেন নাই, এমন কথা কেউ বলতে পারবে না। তিনি যেমন দরিদ্র মানুষের বন্ধু ছিলেন। তেমনি বন্ধু ছিলেন কোটিপতি মানুষেরও। তার কাছে সবাই ন্যায় বিচার পেয়েছেন।

সাবেক অর্থমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়ে মুস্তফা কামাল বলেন, সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com