শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

সংস্কার হবে সারাদেশের পুরাতন মন্দির

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ ::

সনাতন ধর্মালম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সারাদেশের দেশে পুরাতন মন্দিরের সংখ্যা ১ হাজার ৮১২টি। ২২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে মন্দিরগুলো সংস্কারের প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রায় ১ কোটি ২৩ লাখ সনাতন ধর্মালম্বী উপকৃত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

‘সমগ্রদেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্পে’র আওতায় দুটি জিপ, দুটি পিকআপ, কম্পিউটার, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র কেনা হবে।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (সচিব) আবুল কালাম আজাদ বলেন, মন্দির সংস্কার বিষয়ক প্রকল্পটি মঙ্গলবার একনেক সভায় উপস্থাপন করা হবে। সারাদেশের কিছু কিছু পুরাতন মন্দির আছে সেইগুলো আমরা এই প্রকল্পের আওতায় সংস্কার করবো। প্রকল্পের মোট ব্যয় ২২৮ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় সকল পুরাতন মন্দির সংস্কার করা সম্ভব হবে না। তবে কিছু কিছু পুরাতন মন্দির সংস্কার করতে পারবো।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১১ সালের আদমশুমারির তথ্যের আলোকে দেশে হিন্দু ধর্মালম্বীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, ‍যা দেশের জনসংখ্যার অনুপাতে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। দেশের হিন্দু জনসাধারণের ধর্মীয় কল্যাণ সাধন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার্থে হিন্দু কল্যাণ ট্রাস্ট মঠ, মন্দ্রির, আশ্রম, তীর্থস্থান, শ্মশানের উন্নয়নে এর আগে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনী সমগ্র দেশে বিভিন্ন স্থানে অনেকগুলো মন্দির ধ্বংস করে। অন্যান্য সমস্যার পাশাপাশি হিন্দু জনগোষ্ঠীর একটি বড় সমস্যা হচ্ছে হিন্দু সংস্কৃতি ও মন্দিরগুলোর রক্ষণাবেক্ষণ। সেই লক্ষ্যে পুরাতন মন্দিরগুলো চলতি সময় থেকে ২০২১ সালের অক্টোবর মেয়াদে সংস্কার করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com