বুধবার, ২০ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ম্যাথুসের দ্বাদশ সেঞ্চুরি, চালকের আসনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
ম্যাথুসের দ্বাদশ সেঞ্চুরি, চালকের আসনে শ্রীলঙ্কা

প্রথম ও তৃতীয় সেশনে বল হাতে সাফল্য পেয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস টাইগার বোলারদের মুখের হাসি কেড়ে নিলেন।দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৮৩ বল খেলে পাওয়া সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে তার দ্বাদশ।  

ইনিংসের ৮১তম ওভারে শরিফুল ইসলামের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান ম্যাথুস। ইনিংসটি তিনি ১২টি চার ও ১ ছক্কায় সাজিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের প্রথম ইনিংসের সংগ্রহ ২৩১ রান। ১০০ রানে ব্যাট করছেন ম্যাথুস এবং ২১ রানে অপরাজিত আছেন দীনেশ চান্ডিমাল। দুজনের জুটিতে ৫০ রান যোগ হয়েছে।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা। তবে দিনের শুরুতেই নাঈম হাসানের জোড়া আঘাতে চাপে পড়ে যায় শ্রীলংকা।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই ব্রেক থ্রু এনে দেন নাঈম। তার ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন ৯ রান করা করুণারত্নে। দলীয় ২৩ রানেই প্রথম আঘাতের পর দ্বিতীয় উইকেটে দেখেশুনে খেলতে থাকেন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো ও পরীক্ষিত ব্যাটার মেন্ডিস। তবে খালেদ-নাঈমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান বের করতে পারছিলেন না তারা। যে কারণে দিনের প্রথম সেশনে রিভার্স সুইপও খেলতে হয়েছে ওশাদাকে।

দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্বিঘ্নে সেশনের বাকি সময়টা পার করে দেওয়ার পথে ছিলেন ওশাদা ও কুশল। তাদের সেই মিশনে সফল হতে দেননি নাঈম। মধ্যাহ্ন বিরতির তিন ওভার আগে তার বলে কট বিহাইন্ড হন ওশাদা। ৭৬ বলে ৩৬ রান করেন তিনি।

মাত্র ৭৩ রানেই দুই উইকেট হারায় লঙ্কানরা। তবে চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছিলেন দুই ব্যাটার মেন্ডিস এবং ম্যাথুস। তাইজুল ইসলামের ওভারে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। এরপর ফিফটির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথুসও। ১১১ বলে ফিফটি ছুঁয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

প্রথম সেশনে ২ উইকেট হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি। তবে তৃতীয় সেশনের প্রথম ওভারে বল করতে এসে প্রথম বলেই মেন্ডিসকে বিদায় করেন তাইজুল। এই বাঁহাতি স্পিনারের শর্ট বলে পুল করতে গিয়ে মিড-উইকেটে থাকা ফিল্ডার নাঈমের হাতে ক্যাচ তুলে দেন মেন্ডিস। ফলে ৫৪ রানেই থামে তার ইনিংস। সেই সঙ্গে ভাঙে তার ও ম্যাথুসের ৯২ রানের জুটি।

প্রথম ১০ ওভারে পাঁচটি মেডেন দেওয়া সাকিব নিজের একাদশতম ওভারের প্রথম বলেই বিদায় করেন ধনঞ্জয়াকে। সাকিবের লাফিয়ে ওঠা বল ধনঞ্জয়ার ব্যাট ছুঁয়ে জমা হয় গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার প্রথমে সাড়া দেননি। তবে বাংলাদেশ দল রিভিও নিয়ে সফল হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com