বুধবার, ২০ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

রোমাঞ্চের আশা জাগিয়ে নিষ্প্রাণ ড্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
রোমাঞ্চের আশা জাগিয়ে নিষ্প্রাণ ড্র

তাইজুল ইসলাম সরাসরি থ্রোয়ে রান আউট করেছিলেন। চতুর্থ দিনের শেষ বলে পেয়ে গিয়েছিলেন উইকেটও। তাতে রোমাঞ্চকর লড়াই দেখার আশার সলতেটা জ্বলে উঠেছিল। শেষ দিনে এসেও তাতে কয়েকবার ঔজ্জ্বল্য বেড়েছে। কিন্তু শেষ অবধি নিষ্প্রাণ ড্র-ই নিয়তি হয়েছে চট্টগ্রাম টেস্টের।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষটিতে পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান তুলে নেওয়ার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। একমাত্র ইনিংস ব্যাটিং করে বাংলাদেশ তুলেছিল ৪৬৫ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে থামে শ্রীলঙ্কা।

৩৯ রানে দুই উইকেট নিয়ে শেষ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে নিয়ে সকালটা ভালোভাবেই পার করেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। কিন্তু এবারও তাদের জন্য হুমকি হন স্পিনার তাইজুল ইসলাম। ফিফটি থেকে দুই রান দূরে থাকতে মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তিনি।  তার করা গুড লেন্থের বল মেন্ডিসের অফ স্ট্যাম্পে আঘাত হানে। ৮ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ৪৮ রান করে ফিরে যান তিনি। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরাতেও বেশি সময় নেয়নি বাংলাদেশ। এবারও দলের ত্রাণকর্তা তাইজুল।

ডট বলের চাপে পড়ে যাওয়া ম্যাথিউস তাকে খেলতে গিয়েছিলেন ক্রিজ থেকে বেড়িয়ে এসে। কিন্তু তার ব্যাটে লেগে তাইজুলের হাতেই ক্যাচ চলে আসে। ১৫ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় ম্যাথিউসকে। চার উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা।

আশা জাগে ম্যাচে রোমাঞ্চকর কিছু হওয়ার। সেটা আরও একবার বাড়িয়ে দেন তাইজুল। এবার তিনি আউট করেন উইকেটে জমে যাওয়া করুণারত্নেকে। মিড উইকেটে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লঙ্কান অধিনায়ক। ২ চারে ১৩৮ বলে ৫২ রান করেন তিনি। ১৪৩ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

মাঝে কিছুক্ষণ বিরতি দিয়ে বাংলাদেশকে ফের স্বপ্ন দেখান সাকিব আল হাসান। ৬০ বলে ৩৩ রান করা ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। কিন্তু এতটুকুই। এরপর আর লঙ্কানদের বিপদ বাড়তে দেননি দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকভেলা। বাকিটা সময় স্বাচ্ছন্দ্যে পাড় করেন এই দুজন।

১৩৫ বলে ৩৯ রান করে চান্ডিমাল ও ৯৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন ডিকভেলা। রোমাঞ্চের আশা জাগিয়েও নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় চট্টগ্রাম টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৯৭

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৫

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬ (আগের দিন ৩৯/২) (করুনারত্নে ৫২, মেন্ডিস ৪৮, ম্যাথিউস ০, ধনাঞ্জয়া ৩৩, চান্দিমাল ৩৯*, ডিকভেলা ৬১*; নাঈম ২৩-৫-৭৯-০, খালেদ ৭-২-৩৭-০, সাকিব ২৫-৫-৫৮-১, তাইজুল ৩৪-৯-৮২-৪, শান্ত ১-০-২-০)

ফল: ম্যাচ ড্র

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com