বুধবার, ২০ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

টেস্টে ফিরলেন মোস্তাফিজ, দুই ফরম্যাটে বিজয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
টেস্টে ফিরলেন মোস্তাফিজ, দুই ফরম্যাটে বিজয়

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্টে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

এছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগে রানবন্যা বইয়ে দেওয়া এনামুল হক বিজয়ও ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। এই দুই ফরম্যাটের দলে ফিরছেন মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিনও।

গত আফগানিস্তান সিরিজে সোহান অবশ্য মুশফিকের ইনজুরিতে স্কোয়াডে ডাক পেয়েছিলেন মাঝপথে। ওয়ানডেতে মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ বাদ পড়েছেন।

টেস্ট দলে মোস্তাফিজের সঙ্গে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন আলোচিত ওপেনার নাঈম শেখ, নেই পেসার তাসকিন আহমেদও।

আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশের। ১৬ জুন অ্যান্টিগায় টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ, এই ফরম্যাটের দ্বিতীয় ম্যাচ ২৪ জুন। ২, ৩ ও ৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ফরম্যাটের স্কোয়াড:

টেস্ট- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক।

টি-টোয়েন্টি- মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com