বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

লিটন-মুশফিকের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
লিটন-মুশফিকের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরলেন মুশিফিকুর রহিম ও লিটন দাস। ২৭৭ বলে ১২৯ রানের জুটি গড়েন তারা। তাদের ব্যাটে দলীয় সংগ্রহ বাড়ছে। একপ্রান্তে থাকা লিটন ১২৫ বলে ৭২ করেন। অপরপ্রান্তে মুশফিক ১৫৬ বলে, ৬২।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৫৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে সোমবার (২৩ মে) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। চট্টগ্রাম টেস্ট চলার সময় চোটের কারণে ছিটকে যান শরিফুল ইসলাম। এছাড়া একই টেস্টের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই দুইজনের বদলে খেলবেন পেসার ইবাদত হোসেন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

ম্যাচ শুরু হতে না হতেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারের দ্বিতীয় বলে পেছনে গিয়ে খেলতে চান জয়, কিন্তু পা আটকে থাকে ক্রিজেই। তার ব্যাট ও প্যাডের মাঝে দিয়ে বল যায় স্টাম্পে। পরের ওভারেই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার তামিম ইকবাল।

আসিথা ফার্নান্দোর চতুর্থ বলে লেগে খেলতে গিয়ে প্রবীন জয়বিক্রমার তালুবন্দি হন তামিম। জয়ের মতো শূন্য রানে বিদায় নেন দেশসেরা এই ওপেনারও। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি মুমিনুল হকও। আসিথার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে বিদায় নেন টাইগার অধিনায়ক।

সপ্তম ওভারে এসে জয়ের মতো বোল্ড হন নাজমুল হোসাইন শান্তও। রাজিথার দ্বিতীয় শিকার হয়ে ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ব্যাট করতে নামা সাকিব আল হাসান প্রথম বলেই হন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও লাভ হয়নি। ডাক মেরে সাঝঘরে ফেরেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com