সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও নারী উন্নয়ন মেলার উদ্ধোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৬৩২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬মার্চ) দুপুর ১২টায় নিকলী উপজেলা পরিষদের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিকলী উপজেলা প্রসাশন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরা হয়। এ সময় নিকলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আস আদ দীন মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সনকার বিভাগ ইউডি এফ দুর্গা রানী সাহা, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার আবু বক্কর ছিদ্দিক, নিকলী জিসি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ, শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিনসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন বিভিন্ন নারী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
নারী দিবস পালন উপলক্ষে আগামী ৬ ও ৭ মার্চ উপজেলা পরিষদের চত্বরের নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com