সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কালিহাতী উপজেলায় ভলিবল প্রশিক্ষণের সমাপনী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৬০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
কালিহাতী উপজেলায় শেষ হলো অনূর্ধ্ব ১৬ বালকদের মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে সনদপত্র তুলে দেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কালিহাতী উপজেলায় শুরু হয় প্রশিক্ষণ। টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ০৪ ফেব্রুয়ারি বল্লা করোনেশন হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। বল্লা ইউনিয়নের ৬ টি স্কুলের ৩০ জন আগ্রহী খেলোয়াড়দের নিয়ে এই প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা দলের কোচ বিপ্লব কুমার দাশ এবং বল্লা ইউনিয়নের কোচ হাবিবুর রহমান হাবিব। প্রশিক্ষণের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন সাবেক জাতীয় ভলিবল দলের খেলোয়াড় এবং কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র পন্ডিত। এই প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন সাবিত, আরিফ হোসেন, আবু আহাদ এবং শাহ আলী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ জানান, সমাজ থেকে মাদক ও জঙ্গিবাদ রুখতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া খেলাধুলার উন্নয়নের মধ্য দিয়ে যুব সমাজকে এগিয়ে নিতে অভিবাভকদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ চান মাহমুদ (পাকির) এবং বল্লা করোনেশন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাৎ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com