বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

ওয়েস্ট ইন্ডিজ আমাদের শাস্তি দিচ্ছে : ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ আমাদের শাস্তি দিচ্ছে : ডমিঙ্গো

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল কেবল ২৩৪ রান। আগের টেস্টের তুলনায় সংগ্রহটা ভালো, তবে যথেষ্ট যে নয় সেটাই স্পষ্ট করছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান করে ফেলেছে তারা। সেঞ্চুরি পেয়েছেন কাইল মেয়ার্স, এখনও অপরাজিত তিনি।

প্রথম দিনের শেষ সেশনে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর থেকেই ব্যাট করছে ক্যারিবীয়ানরা। সহজেই যে তারা ছেড়ে দিচ্ছে না ব্যাটিং, সেটাও স্পষ্ট। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, ক্রিকেটারদের জন্য এটা একরকম শাস্তি।

তিনি বলেছেন, ‘ছেলেদের জন্য এটা অনেক বড় শিক্ষা। টেস্ট ম্যাচ ক্রিকেট কঠিন। যখন আপনি যতটা দীর্ঘ সময় ব্যাট করা উচিত, ততটা করছেন না, তখন ভালো দল আপনাকে শাস্তি দেবে। এখন আমাদের ওরা শাস্তিই দিচ্ছে। ’

‘ব্যাটিং ও বোলিং নিয়ে প্রশ্ন তোলার আছে। এই উইতেট ২৩০ এর না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেনো ওরা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো দল। ওদের একজন একশ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত।’

কাইল মেয়ার্সের ব্যাটিংয়ের প্রশংসা করে ডমিঙ্গো বলেছেন, ‘এই ম্যাচে এখনো অনেক খেলা বাকি। মেয়ার্সকে দেখবেন ইতিবাচক ব্যাটিং করেছে। কাভারে অনেক রান করেছে সে। নিজের ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ পেরেছে খেলেছে। ভাগ্যও তাঁর সঙ্গে ছিল। কিছু এজ স্লিপ ফিল্ডারের মাথার ওপর দিয়ে গিয়েছে। এক-দুটি বল গিয়েছে স্লিপের পাশ দিয়ে। কিন্তু নিজের ভাগ্য তো নিজেকেই গড়তে হয়। সে দারুণ ইন্টেনসিটি দেখিয়েছে। বাজে বলকে শাসন করেছে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com