বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

টেস্টে শততম হারের লজ্জায় ডুবলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
টেস্টে শততম হারের লজ্জায় ডুবলো টাইগাররা

অ্যান্টিগার পর সেন্ট লুসিয়াতেও বড় ব্যবধারে হারলো বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজও খোয়ালো টাইগাররা।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু ২০০০ সালে। এরপর থেকে এখন পর্যন্ত টাইগাররা টেস্ট খেলেছেন ১৩৪টি। এর মধ্যে ১৬টিতে জয় ও ১৮টিতে ড্র করেছে তারা। আর বাকি ১০০টিতে হার।

টেস্ট ইতিহাসে মাত্র ১৩৪ ম্যাচ খেলেই ১০০ হারের দুর্নাম নেই আর কোনো দলের। এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ হারের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। তারা শততম হার রেখেছে ২৪১ টেস্টে। আর ৩৩টিতে পেয়েছিল জয়। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার শততম হার আসে ২৬৬ ম্যাচে। একই সময় তাদের জয় ছিল ৮৪ ম্যাচে।

শততম হার দেখতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ৩৭৪তম টেস্টে অজিরা পেয়েছিল শততম হারের স্বাদ। এছাড়া ১০০টি টেস্ট হারতে ওয়েস্ট ইন্ডিজের ৩৬৮, পাকিস্তানের ৩৫৭, ইংল্যান্ডের ৩৪১, ভারতের ৩০৩ ও দক্ষিণ আফ্রিকার ২৭৯ ম্যাচ লেগেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com