দিলীপ কুমার সাহা
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে প্রথমবারের মতো (৮মার্চ) শুক্রবারবার উপজেলা প্রশাসন , উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ও বেসরকারী সংস্থা পপি সৌর্হাদ্য উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এবার নারী দিবসের প্রতিপাদ্য “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী-পুরুষ সমতা নতুন বিশ্ব গড়ো। সকাল সাড়ে ১১টায় ছাতিরচর পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বাহির করা হয়। র্যালীটি ছাতিচর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বেলা ১২ টায় ইউনিযন পরিষদের সামনে ছাতিরচর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা পপি সৌহার্দ্য ট্রেকনিক্যল কর্মকর্তা সুলতানা বেগম, ইউপির সদস্য জাল্লাল উদ্দিন,মতিউর ,আউয়াল, জিপাই মিয়া, আউয়াল মিয়া প্রমূখ। পওে ১০ ক্যাটাগড়িতে ১০ জন সফল নারীকে পুরস্কার দেওয়াহয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন বলেন আমারা চাই শুধু উপজেলা ভিত্তিক নয় সাতটি ইউনিয়নেই ওই দিবসটি পালিত হোক। দিবসটি পালন করেন।